উত্তরদিনাজপুর

বস্তা বন্ধ অবস্থায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার উত্তর দিনাজপুর জেলার নকলাহার গ্রামে

বস্তা বন্ধ অবস্থায় এক অঞ্জাত পরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঝাড়বাড়ি এলাকার নকলাহার গ্রামে।ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে।পুলিশ মৃত ওই যুবকের নাম পরিচয় জানাতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

           জানা গেছে, স্থানীয় কিছু যুবক বুধবার নকলাহার এলাকার একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিল। সেই সময় যুবকেরা একটি বস্তা দেখতে পায়। বস্তাটিকে খুলে দেখে তার মধ্যে একটি যুবকের রক্তাত্ মৃতদেহ রয়েছে।মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এরপর খবর দেওয়া হয় চোপড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। ওই যুবকের রক্তাত্ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কে বা কারা এই অঞ্জাত পরিচিত যুবকের মৃতদেহ ফেলে দিয়ে গিয়েছে তা খতিয়ে দেখে যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।